জয়পুরহাটে সৎ ভাইকে জবাই করে হত্যা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৯, ১৫:২৩
অ- অ+

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে খাজামুদ্দিন নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে তার সৎ ভাই। সোমবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় সাদ্দাম হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন গ্রামবাসী।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, উপজেলার দাশড়া ফকিরপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে খাজামুদ্দিন ও সাদ্দাম হোসেন সৎ ভাই। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাতে সাদ্দাম হোসেন খাজামুদ্দিনের বাড়িতে আসেন। পরে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে খাজামুদ্দিনকে জবাই করে হত্যা করেন। পরে পালানোর সময় গ্রামবাসী তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

হামলার সময় খাজামুদ্দিনকে বাঁচাতে এগিয়ে আসলে সাদ্দামের ছুরিকাঘাতে গৃহপরিচারক মন্তাজ আলী আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করায়।

ঢাকাটাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারজিস আলম নতুন দায়িত্ব পেলেন এনসিপিতে
আদাবরে চাপাতি-সামুরাই নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা, পাল্টা গুলিতে ২ জন গুলিবিদ্ধ, গ্রেপ্তার চার
আইনজীবী অসুস্থ, পেছাল আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার যুক্তিতর্ক
Foreign Direct Investment and Bangladesh’s SDG Targets: Turning Capital into Sustainable Growth