সালমার নেতৃত্বে এসএ গেমসের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৯, ২০:১৬
অ- অ+

নেপালে আগামী ১-১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ১৩তম সাউথ এশিয়ান গেমসের (এসএ) জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের নারী টি-২০ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংক্ষিপ্ত ভার্সনের এ টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন সালমা খাতুন।

আসন্ন আসরে সাতটি দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে। ‘বি’ গ্রুপে থাকছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। ‘এ’ গ্রুপে থাকছে- ভারত, শ্রীলংকা, মালদ্বীপ ও স্বাগতিক নেপাল।

২ ডিসেম্বর থেকে শুরু হবে ব্যাট-বলের লড়াই। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। ৫ ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচে সালমা খাতুনের দলের প্রতিপক্ষ পাকিস্তান। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। গ্রুপ পর্বে শীর্ষ দু’দল সেমির টিকিট পাবে। ৮ ডিসেম্বর হবে তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচ। ৯ ডিসেম্বর হবে ফাইনাল। সব ম্যাচই হবে পোখারার রঙ্গশালা স্টেডিয়ামে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: সালমা খাতুন (অধিনায়ক), নিগার সুলতানা (উইকেটরক্ষক), জাহানারা আলম, আয়শা রহমান, ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সানজিদা ইসলাম, শবনম মোস্তারি, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), নাহিদা আক্তার, খাদিজা-তুল-কুবরা, রিতু মনি, পূজা চক্রবর্তী, রাবেয়া।

স্ট্যান্ড-বাই: মিমতা হেনা হাসনাত, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম, পান্না ঘোষ ও শায়লা শারমিন।

(ঢাকাটাইমস/২১ নভেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরানে হামলা বন্ধ করল যুক্তরাষ্ট্র
ভারতে ছাত্র আন্দোলনের নতুন মোড়, এবার সরকার পতনের ডাক
ভিসা ছাড়াই এশিয়ার ৬ দেশে ভ্রমণের সুযোগ বাংলাদেশিদের
আজ বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাচ্ছেন বিদেশে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা