প্রেমিকের কাছে প্রতারিত রাকুল

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৯, ০৮:২৩
অ- অ+

বলিউড ও দক্ষিণী ছবির অভিনেত্রী রাকুল প্রীত সিং। কেরিয়ারের শুরু থেকেই তিনি এই দুই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। এ বছর তার ঝুলিতে রয়েছে দুটি হিট ছবি। একটি ‘মারজাওয়া’ এবং আরেকটি ‘দে দে পেয়ার দে’।

সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে এই নায়িকা তার জীবনের এমন কিছু তথ্য সামনে এনেছেন, যা আগে হয়তো কেউ জানতেন না।

সাক্ষাৎকারে রাকুল জানান, তিনি তার প্রেমিকের কাছে প্রতারিত হয়েছেন। দক্ষিণী ইন্ডাস্ট্রির এক পরিচালকের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে গুঞ্জন। সেই পরিচালকের কাছে প্রতারিত হয়েছেন কি না, তা স্পষ্ট করে বলেননি রাকুল। এছাড়া এক পুরুষ সহ-অভিনেতা তার সঙ্গে অভব্য আচরণ করেছিলেন বলেও জানান অভিনেত্রী।

রাকুল দাবি করেন, একটি ছবির শুটিংয়ের সময় এমন ঘটনা ঘটেছিল। অভিনেত্রীর কথায়, ‘আমাকে এক অভিনেতা হেনস্থা করেছিলেন। প্রথমে আমি সেটা বুঝতে পারিনি। পরে এক বন্ধু আমাকে বলে যে ও আমার সঙ্গে কী করছিল।’

এই নায়িকা সম্প্রতি জন আব্রাহামের অ্যাকশন থ্রিলার ধাঁচের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। নাম ঠিক না হওয়া সে ছবিটি পরিচালনা করবেন লক্ষ্য রাজ। অভিনয়ের পাশাপাশির এ ছবির প্রযোজকও জন। তার বিপরীতে নায়িকা শ্রীলংকান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ।

বলিউড সূত্রে খবর, এই ছবিতে জ্যাকলিনের পাশাপাশি রাকুল প্রীত সিংয়ের চরিত্রটিও বেশ শক্তিশালী। মোহনীয় রূপের পাশাপাশি তাদের থাকবে অনেক স্টান্টস করার সম্ভাবনা। আগামী জানুয়ারি থেকে এ ছবির শুটিং শুরু হবে।

ঢাকাটাইমস/২৪নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেপ্তার, মামলা ৭১
কাঁচা মরিচ আমদানি শুরু আজ থেকে, দাম কমার আশা
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা