জয়পুরহাটে সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০১৯, ২১:৫৬
অ- অ+

জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা প্রায় সাড়ে ৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটেলিয়ন সদর দপ্তর চত্বরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে ফেনসিডিল, মদ, গাঁজা, প্যাথেড্রিন ও অ্যাম্পুল ইনজেকশন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সোহরাব হোসেন ভূঁইয়া, জয়পুরহাট-২০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রাশেদ মো. আনিসুল হক, জয়পুরহাট নির্বাহী মেজিস্ট্রেট মোশারফ হোসাইন, জয়পুরহাট সদর উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, যুব সমাজ ধ্বংসকারী মাদক থেকে মুক্ত থাকতে সরকারের প্রচেষ্টার পাশাপাশি, অভিভাবক, সুশীল সমাজসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে।

ঢাকাটাইমস/২৮নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনাকে বিদায় মেসির, শেষ হলো দুই দশকের মহাকাব্য
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১ হাজার
বগুড়ায় যুবককে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যা  
বিএনপি নেতার বাড়িতে গুলি: ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা