ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ ওয়েস্ট ইন্ডিজের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৪:১১
অ- অ+

বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ফের টস জিতে ফিল্ডিং নিল ওয়েস্ট ইন্জিজ। চিপকেও টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল ক্যারিবিয়ানরা। এদিনও ফের টস হেরে প্রথমে ব্যাটিং করছে ভারত। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। পরিসংখ্যান বলছে, এই মাঠে রান তাড়া করে জয় এসেছে পাঁচবার। তুলনায় প্রথমে ব্যাট করে জয় এসেছে কম, মাত্র দু’বার।

ভারতীয় দলে ঘটেছে একটিই পরিবর্তন। শিবম দুবের জায়গায় দলে এসেছেন পেসার শারদুল ঠাকুর। বিরাট কোহলির মতে, জোরে বোলিংয়ে তীক্ষ্ণতা বাড়ানোর জন্য বাড়তি পেসারের প্রয়োজন ছিল দলে। ওয়েস্ট ইন্ডিজ দলে ঘটেছে দুটো পরিবর্তন। এসেছেন এভিন লুইস ও খারি পিয়ের এসেছেন। বাদ পড়েছেন সুনিল অ্যামব্রিস ও হেডেন ওয়ালশ জুনিয়র। ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে খারি পিয়েরের।

চেন্নাইয়ে রবিবার আট উইকেটে জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বুধবার তাই কাইরন পোলার্ডের দলের সামনে সিরিজ জয়ের হাতছানি। অন্যদিকে, সিরিজে সমতা ফেরাতে জিততেই হবে বিরাট কোহলির দলকে।

চিপকে দেখা গিয়েছে ভারতীয় বোলিংয়ের দুর্বলতা। মাঝের ওভারগুলোয় উইকেট নিতে পারেননি বোলাররা। ফলে দ্বিতীয় উইকেটে দুশোরও বেশি রানের জুটি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি করেছিলেন শিমরন হেটমায়ার ও শেই হোপ। ভারতের বোলাররা তো হতাশ করেই ছিলেন, ফিল্ডিংয়েও দেখা গিয়েছিল সমস্যা। ক্যাচ পড়েছিল হেটমায়ারের। গলেছিল বল, হয়েছিল মিসফিল্ড। যা নিশ্চিত ভাবেই চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে।

(ঢাকাটাইমস/১৮ ডিসেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অবসরপ্রাপ্ত সিআইডি কর্মকর্তা নিহত
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি নেতা ওবায়দুল্লাহ মাসুদের মনোনয়ন প্রত্যাহার
দুর্গাপূজা উপলক্ষে দোকান-শপিংমল খোলা রাখার সময় বাড়ল
৪৯তম বিসিএস: আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি