মেহেরপুরে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার

মেহেরপুরের সীমান্ত থেকে এক হাজার বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। বুধবার ভোরে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া-মথুরাপুর সীমান্তের একটি সড়ক থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
তেঁতুলবাড়ীয়া বিওপির হাবিলদার কাশেম মল্লিক জানান, উপজেলার মুথুরাপুর সীমান্ত থেকে একটি স্যালো ইঞ্জিনচালিত আলগমন যোগে ফেনসিডিল পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে আলগামন ফেলে পালিয়ে যায় চালক। পরে আলগামন থাকা একটি বাক্সোর মধ্যে থেকে ১১০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
(ঢাকাটাইমস/১৮ডিসেম্বর/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































