সোলায়মানি হত্যার কঠোর প্রতিশোধ নেব: ইরানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২০, ১১:৪২| আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১২:০৫
অ- অ+

কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার কঠোর প্রতিশোধ নেয়া হবে বলে জানিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি দেন।

বাকেরি বলেন, ইরান মধ্যপ্রাচ্য থেকে সকল মার্কিন সেনা বহিষ্কারের জন্য রাজনৈতিক ও আইনি প্রচেষ্টা চালানোর পাশাপাশি কঠোর প্রতিশোধ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কয়েক মিলিয়ন ইরানি নাগরিক জেনারেল সোলায়মানির নামাজে জানাজায় অংশ নিয়ে আমেরিকার এ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারই আহ্বান জানিয়েছে। কখন, কবে এবং কীভাবে সোলায়মানি হত্যার প্রতিশোধ নেয়া হবে তা ইরানই নির্ধারণ করবে।

গত শুক্রবার ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলায়মানিকে হত্যা করে মার্কিন সেনারা। ওই হামলায় ইরাকের হাশদ আশ-শাবির উপ-প্রধান আবু মাহদি আল-মুহানদিসসহ মোট ১০ জন নিহত হন।

টেলিফোনালাপে সোলায়মানির মৃত্যুতে ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনীকে শোক ও সমবেদনা জানান রুশ প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, সোলায়মানি ছিলেন একজন জাতীয় বীর এবং ইরাক ও সিরিয়া থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটনের কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

ইরানের এই কমান্ডারের হত্যাকাণ্ডকে পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন উল্লেখ করে সের্গেই শোইগু বলেন, একটি দেশের শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাকে তৃতীয় একটি দেশে হত্যার ঘটনা ইতিহাসে পাওয়া যায় না।

ঢাকা টাইমস/০৭জানুয়ারি/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৩০৭ হুথি যোদ্ধা নিহত, দাবি সেনাবাহিনীর
পাওনা টাকা ফেরত চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ
মজা করে মন্তব্যটি লিখেছিলাম ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’: আদালতে আবু বকর
শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী