ডোবার পাশে নবজাতকের লাশ

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২০, ২১:৪০
অ- অ+

চাঁদপুরের হাজীগঞ্জে ডোবার পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার কালচো ইউনিয়নের চিলাছোঁ গ্রামের পণ্ডিত বাড়ির ছালতাতলা ডোবার পাড় থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

এসআই হাসান মাহমুদ জানান, নবজাতকের নাভী থেকে নিছের অংশ কুকুর বা অন্য কিছুতে খেয়ে ফেলছে। ধারণা করা হচ্ছে, রবিবার গভীর রাতে নবজাতককে কে বা কারা এখানে ফেলে গেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, নিহত নবজাতকের বয়স এক-দুইদিন হবে। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩জানুয়ারি/কেএম/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ
শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন
শাহজালালের থার্ড টার্মিনালে বসছে অত্যাধুনিক টেলিকম নেটওয়ার্ক
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা