সুনামগঞ্জে এনসিপি যুগ্ন আহবায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মোঃ শাহীন কাদির (৪৮) নামের এক এনসিপি নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শাহীন ধর্মপাশা গ্রামের মৃত লোকমান তালুকদারের ছেলে ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার যুগ্ন আহবায়ক ছিলেন।
বৃহস্পতিবার ৮ টার দিকে সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামে শাহীনের নিজ বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়,রাত আটটার দিকে শাহীনের ছোট ভাই মহসিন তাকে প্রথম ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। শাহীন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন বলে পারিবারিক ভাবে জানা গেছে। তবে এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
ধর্মপাশা থানার ওসি তদন্ত মোহাম্মদ ইমাম হোসেন জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট আসলে সঠিক রহস্য বের হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













