ডিজিটাল বাংলাদেশ মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২০, ১০:৫১
অ- অ+

‘ডিজিটাল বাংলাদেশ মেলা’ ২০২০ উপলক্ষে দুটি বিষয়ের ওপর শিশু ও কিশোর-কিশোরীদের জন্য উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আগামী ১৮ জানুয়ারি সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কনের বিষয় দুটি হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ডিজিটাল বাংলাদেশ।

দুটি গ্রুপে এই প্রতিযোগিতা হবে। প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণি ক গ্রুপ এবং ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত খ গ্রুপ নির্ধারণ করা হয়েছে। চিত্রাঙ্কনের ক গ্রুপের জন্য বঙ্গবন্ধু এবং খ গ্রুপের জন্য ডিজিটাল বাংলাদেশ নির্ধারণ করা হয়েছে।

প্রতিযোগিতায় অংশ গ্রহণে আগ্রহী শিক্ষার্র্থীগণ http://www.telecomdept.gov.bd/site/notices/c37c3cf8-a281-4dba-8937-7921991ac457/ লিংকে বিস্তারিত তথ্য পাবেন। চিত্রাঙ্কণে অংশগ্রহণের জন্য সরাসরি নির্ধারিত তারিখ ও সময়ে অনুষ্ঠানস্থলে সরাসরি অংশ গ্রহণ করতে পারেন। শিক্ষার্থীগণ নিজনিজ প্রতিষ্ঠানের আইডি সাথে রাখতে হবে।

এই প্রতিযোগিতায় প্রতি গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জনকে পুরস্কৃত করা হবে। প্রতিযোগীদের রং, পেন্সিল, তুলি, বোর্ড, ক্যানভাস ইত্যাদি সাথে করে আনতে হবে ।

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলগাঁওয়ের খালে ভাসছিল অজ্ঞাত লাশ, ৩৬ ঘণ্টায় বের হলো হত্যার রহস্য; গ্রেপ্তার ১
মিরপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৩৫ নারী-পুরুষ গ্রেপ্তার
ডিজিএফআইয়ের ‘পিএস’ পরিচয়ে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতারণার চেষ্টা, আনসারের তৎপরতায় আটক
বাফুফের হেড অব রেফারিজের পদত্যাগ