টাঙ্গাইলে বিলে মিলল নিখোঁজ শিশুর লাশ

টাঙ্গাইলের ঘাটাইলে শুক্রবার সকালে বিল থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন গত বৃহস্পতিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। লাশ উদ্ধার হওয়া ওই শিশুটির নাম মেহের আলী (৬)। সে সারগদিঘী ইউনিয়নের শোলাকুড়া গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে।
সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে মেহের তার মামা শামিমের (১৩) সঙ্গে খেলতে যায়। পরে রাত হয়ে গেলেও ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন সকালে বাড়ির পাশে বিলে তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামের মানুষ। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
উপপরিদর্শক জাকির হোসেন জানান, শিশুটির গায়ে কোন আঘাতের চিহ্ন ছিল না। উদ্ধারের পর তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৭জানুয়ারি/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












