হেরে গেলেন আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:১৮| আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৩
অ- অ+
ফাইল ছবি

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত আলোচিত কাউন্সিলর প্রার্থী ডেইজি সারোয়ার হেরে গেছেন। শনিবারের নির্বাচনে এই ওয়ার্ডে জাতীয় পার্টি সমর্থিত শফিকুল ইসলাম সেন্টু বিজয়ী হয়েছেন।

সেন্টু পেয়েছেন ছয় হাজার ৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইজি সারোয়ার পেয়েছেন দুই হাজার ৯১ ভোট।

শনিবার রাতে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এই ফলাফল ঘোষণা করেন।

লাটিম মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ডেইজি। তিনি নির্বাচনী গানের কারণে সবার দৃষ্টি কাড়েন। এছাড়া সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর থাকাকালে ফগার মেশিন নিয়ে তার ডেঙ্গু প্রতিরোধের অভিযানও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

শনিবার নির্বাচন চলাকালে ডেইজির ওপর হামলার অভিযোগ ওঠে। প্রতিপক্ষের লোকজন তাকে টানা-হেঁচড়া করে জামা ছিঁড়ে ফেলে বলে অভিযোগ করেন তিনি।

(ঢাকাটাইমস/০২ফেব্রুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দীর্ঘ অপেক্ষার পর লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩৪০ বাংলাদেশি
রাশিয়ার জ্বালানি তেল কিনলেই ১০০% শুল্ক, যুক্তরাষ্ট্রের সিনেটে বিল পাস
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮৫ জন গ্রেপ্তার, মামলা ৫০
এক দিনের সফরে রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা