দিল্লির সহিংসতা: অফিসারদের দায়ী করল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২০, ১২:৫৮| আপডেট : ০৭ মার্চ ২০২০, ১৩:০৬
অ- অ+

ভারতের রাজধানীতে গত সপ্তাহে মুসলিমদের ওপর উগ্র হিন্দুত্ববাদীদের হামলার পিছনে উত্তর-পূর্ব দিল্লিতে কর্মরত কর্মকর্তাদের দায়ী করেছে দিল্লি পুলিশ। শীর্ষ কর্মকর্তাদের রিপোর্টে বলা হয়েছে, পরিস্থিতি আগেভাগে আঁচ করে যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়নি। এমনকি, সংঘর্ষ শুরুর পরও কর্মকর্তারা পর্যাপ্ত বাহিনী মোতায়েন না করায় এত প্রাণহানি হয়েছে। হাঙ্গামা বাধাতে যারা উত্তরপ্রদেশ থেকে এসেছিল, তাদের রুখতেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সব মিলিয়ে বেশ কিছু পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, পরিস্থিতি আঁচ করতে ব্যর্থতার অভিযোগ এনে ব্যবস্থাগ্রহণের সুপারিশ করা হয়েছে।

দিল্লির ওই হিংসায় নিহতের সংখ্যা পঞ্চাশ ছাড়িয়েছে। সংঘর্ষ থামাতে গিয়ে মারা যান এক কনস্টেবল, গুরুতর আহত হন ডিসিপি পদমর্যাদার এক অফিসারসহ একাধিক পুলিশকর্মী। সূত্রের খবর, পুলিশ কেন হিংসা থামাতে পারল না, তা নিয়ে রিপোর্ট চায় কেন্দ্র। খবর আনন্দবাজার।

রিপোর্টে বলা হয়েছে, অশান্তির সূত্রপাত হয় গত ২২ ফেব্রুয়ারি থেকে। সেদিন থেকে শাহিন বাগের ধাঁচে জাফরাবাদেও রাস্তা অবরোধ করে মঞ্চ তৈরি করেন স্থানীয় মুসলিম মহিলারা। শুরুতে মহিলাদের সংখ্যা খুবই কম ছিল। সেসময়েই পুলিশের উচিত ছিল তাদের সরিয়ে দেওয়া। কিন্তু তা করা হয়নি।

রিপোর্টে দাবি, ২৩ ফেব্রুয়ারির পর থেকে বাইরের বেশ কিছু সংগঠন ওই এলাকায় সক্রিয় হতে শুরু করে। তাদের উদ্যোগে দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে মুসলিম মহিলারা ওই এলাকায় জড়ো হন।

রিপোর্ট অনুযায়ী, ওই জমায়েতের বিরুদ্ধে বিজেপি পাল্টা নামলে পরিস্থিতি উত্তপ্ত হয়। কিন্তু পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাবে, তা নিয়ে ধারণাই ছিল না উত্তর-পূর্ব দিল্লির পুলিশ কর্মকর্তাদের। সেকারণে যথেষ্ট সংখ্যক পুলিশ মোতায়েনের প্রয়োজনই বোধ করেননি তারা।

ঢাকা টাইমস/০৭মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নবনির্বাচিত বিসিবি সভাপতি তামিম ইকবাল ও পরিচালনা পর্ষদকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 
গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ : চসিক মেয়র
ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার বাশার তালুকদার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা