পাচারের জন্য গর্ভবতী সাজলেন যুবতী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২০, ১০:৪০
অ- অ+

জেলে স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক নারী। ব্রাজিলে বেলো হরাইজন্তের কাছে এক জেলের ঘটনা। ওই মহিলাকে নিষিদ্ধ দ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আর তার পোশাকের ভিতরে কোথায় কোথায় কী কী লুকিয়ে রেখেছিলেন দেখলে চোখ কপালে উঠে যাবে।

বেলো হরাইজন্তের কাছে নেলসন হাঙ্গেরিয়া জেলে স্বামীর সঙ্গে দেখা করতে যান বছর বাইশের এক যুবতী। গেট দিয়ে ঢোকার সময় কারারক্ষীদের জানান, তিনি গর্ভবতী। নিয়ম অনুযায়ী গর্ভবতী মহিলাদের স্ক্যান করা হয় না। কারারক্ষীরাই তল্লাশি করে ভেতরে যেতে দেন। সেই মতো ওই যুবতীকে স্ক্যান না করে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন কারারক্ষীরা। মহিলার দেওয়া বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে তাদের সন্দেহ হয়। মহিলার কথাতেও অসঙ্গতি ধরা পড়ে। এবার শুরু হয় দেহ তল্লাশি।

দেহ তল্লাশি শুরু হতেই একে একে বেরতে থাকে লুকানো ‘ধন সম্পদ’। মহিলার পোশাকে এমনকি, অন্তর্বাসের মধ্যে লুকিয়ে রাখা একের পর এক নিষিদ্ধ জিনিসপত্র বার হতে থাকে। কী ছিল না তার মধ্যে, ১২টি মোবাইল ফোন সঙ্গে চার্জার, সিম কার্ড, হেডফোন, চুইংগাম, একগুচ্ছ ওষুধ, টাকা এবং একটি হাতুড়ি। এই সব দ্রব্য ওই মহিলার জাম্পশুট ও অন্তর্বাসের মধ্যে লুকিয়ে এবং কোমরে টেপ দিয়ে আটকে রাখা ছিল।

এত পরিমাণ নিষিদ্ধ জিনিসপত্র বেরিয়ে পড়ার পর আর মহিলার পার পাওয়ার কোনো রাস্তা ছিল না। তিনি জেরায় জানিয়েছেন, স্বামী ও স্বামীর বন্ধুদের জন্য এই সব জিনিস জেলের ভিতরে নিয়ে যাচ্ছিলেন তিনি।

জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এমন ঘটনা প্রথম নয় এর আগেও অনেক মহিলা ‘গর্ভবতী’ সেজে এমনভাবে জেলে পাচারের চেষ্টা করেছেন। ধরা পড়ার পর তাদের ভেসপাসিয়ানো জেলে রাখা হয়। এই যুবতীকেও সেই সব ‘গর্ভবতী’ দের সঙ্গে রাখা হয়েছে।

ঢাকা টাইমস/১৪মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করল ইসি
তারাবির নামাজে স্বামী, ঘরে নাক-মুখে স্কচটেপ প্যাঁচিয়ে স্ত্রীকে হত্যা, গ্রেপ্তার ২
২০৩৫ সালের মধ্যে কর-জিডিপি ১৫ শতাংশে উন্নীতের লক্ষ্য নির্ধারণ সরকারের: তিতুমীর
ইকরার আত্মহত্যার পর ফের ফেসবুকে পোস্ট আলভীর, বিতর্কের ঝড়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা