আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২০, ১৮:৪৬
অ- অ+

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অর্থ শাখার তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানীর দারুস সালাম ও সিলেটে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মোতাহার হোসেন, মুরশিদুল আলম শিহাদ মুরশিদ ও সাইফুর রহমান।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল ঢাকা টাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর দারুস সালাম এবং সিলেটের জৈন্তাপুর এলাকা অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসার আল ইসলামের অর্থ শাখার তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ডিজিটাল কনটেন্ট ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার মোতাহার হোসেন সংগঠটির নরসিংদী জেলার আমির পর্যায়ের একনিষ্ঠ সদস্য। তিনি সংগঠনের প্রধান টাকা সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন। কর্মীদের কাছ টাকা সংগ্রহ করে বিদেশে আনসার আল ইসলামের সদস্যদের কাছে নিয়মিত টাকা পাঠাতেন। তার কাছ থেকে দেশের বাইরে ৪/৫ লাখ টাকা পাঠানোর তিনটি ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/২০মার্চ/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতে আটক ৩৬৩