ধানক্ষেতে মিলল গৃহবধূর অর্ধগলিত লাশ

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ১৬:৫৫
অ- অ+

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর ধানক্ষেতে মিলেছে এক গৃহবধূর অর্ধগলিত লাশ। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার চিনাকান্দি হাওরের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

নিহত গৃহবধূ উপজেলার ধনপুর ইউনিয়নের চিনাকান্দি গ্রামের মরম আলীর স্ত্রী ললিতা বেগম (২৮)।

স্থানীয়রা জানায়, তারা লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

জানা গেছে, নিহত গৃহবধূর একই গ্রামের সবুজ মিয়া নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গত ১৯ মার্চ রাত ১১টায় ওই গৃহবধূ পাশের বাড়ি টেলিভিশন দেখতে যায়। সেখান থেকে নিজ বাড়ি যাওয়ার সময় তিনি নিখোঁজ হন।

পরদিন নিহতের ভাই সামছুল আলম সবুজ মিয়াসহ পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/২৩মার্চ/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে পুলিশের বিশেষ অভিযানে ব্যাপক ধরপাকড়, ৫ ডাকাতসহ গ্রেপ্তার ২৯
সীমান্ত নিরাপত্তায় ১১ জেলায় আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
গেন্ডারিয়ায় পায়ে রড ঢুকিয়ে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা