কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় গরুসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২০, ১৯:০২
অ- অ+

কুড়িগ্রামের রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) জামালপুর। বিজিবি জানায়, কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে সীমান্ত পিলার ১০৬০ নম্বরের কাছে ৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরেরগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় কাটাতারের বেড়ার উপর দিয়ে বাঁশের আড়কির সাহায্যে গরু পারাপারের সময় একজনকে দুইটি ভারতীয় গরুসহ আটক করে বিজিবি।

আটক আসামি আইয়ুব আলী (২৩) রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম এলাকার মৃত জাহের আলীর ছেলে।

৩৫-জামালপুর বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। রৌমারী থানায় মামলার মাধ্যমে গরুসহ আসামিকে পুলিশের নিকট সোপর্দ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩মার্চ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিভা বিকাশের পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন, চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা
দুর্গাপূজার ছুটি উপলক্ষে সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭, মামলা ৫৮