ডাক্তার-নার্সদের ৩০০ পিপিই দিল ঢাকা উত্তর আ.লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মার্চ ২০২০, ১৭:২২
অ- অ+

করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য ৩০০ পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) ও দুই হাজার মাস্ক দিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

শনিবার হাসপাতালের পরিচালক আব্দুল গণি মোল্লার হাতে এই চিকিৎসা সরঞ্জাম তুলে দেন সংগঠনের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা।

রানা জানান, করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসকরা ঝুঁকিতে রয়েছেন। তাই তাদের নিরাপত্তার জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মার্চ/টিএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিয়ের বয়স কমানোসহ আট দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন
ইতালি নেওয়ার প্রলোভন, মিশরে নিয়ে নির্যাতন ও দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ, মূলহোতা গ্রেপ্তার
পাঁচ জেলায় আনসার-ভিডিপির উদ্যোগে ২ হাজারের বেশি গাছের চারা রোপণ
বগুড়ার শেরপুরে ছাত্রলীগকর্মী গ্রেপ্তার