আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মার্চ ২০২০, ১৮:০৪
অ- অ+

করোনাভাইরাসের প্রার্দুভাবের মধ্যে সাপ্তাহিক ও সাধারণ ছুটিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সব অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ আক্তারুজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতেতে আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে যে, করোনাভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার লক্ষ্যে ৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সাধারণ ছুটির সময়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং সকল অধস্তন আদালতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।

এমতাবস্থায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সাধারণ ছুটির সময়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সকল অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

(ঢাকাটাইমস/২৯মার্চ/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিকদের বড় একটি অংশ অনানুষ্ঠানিক খাতে রয়েছে: বাণিজ্যমন্ত্রী
অনার্স প্রথম বর্ষ পরীক্ষায় নকল, ১৭৯ শিক্ষার্থীকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয়
অভিনন্দনের বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউইয়র্কে দিনমজুরের কাজ করেন জায়েদ খান? ছবি ভাইরাল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা