কুড়িগ্রামে সামাজিক দূরত্ব না মেনে ১০টায় চাল বিক্রি

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২০, ১৮:১৩
অ- অ+

কুড়িগ্রাম জেলায় ২৩ জন ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম পৌরসভা এলাকায় ২০ জন ডিলার ১০টি পয়েন্টে এবং পৌরসভার বাইরে তিনজন ডিলারের মধ্যে নাগেশ্বরীতে দুজন এবং উলিপুর উপজেলায় একজন ডিলার একটন করে চাল বিক্রি করছেন।

সপ্তাহে রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবারে ওএমএস চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে চাল বিতরণ কেন্দ্রগুলো থেকে সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল কিনতে পারছেন। সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিতরণ কার্যক্রম চলবে।

মঙ্গলবার পৌর এলাকার কেন্দ্রিয় বাসটার্মিনাল, পৌরসভা ও ভকেশনাল এলাকায় গিয়ে দেখা যায় ক্রেতারা সামাজিক দূরত্ব না মেনে গায়ে গা ঠেকিয়ে লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করছেন। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে নিজেদেরকে ঝুঁকির মধ্যে ফেলেছেন ক্রেতারা। এছাড়াও সকাল ১০টার মধ্যে ওএমএস কেন্দ্র খোলার কথা থাকলেও ৯টা থেকেই লোকজন কেন্দ্রগুলোতে ভীড় জমাচ্ছেন। এছাড়াও বিতরণে লোকবল কম থাকায় চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে।

কুড়িগ্রাম সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম সমস্যগুলোর কথা স্বীকার করে বলেন, শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুলিশ ও আনসার বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। তারা শৃঙ্খলার দায়িত্ব নিলে এই সমস্যা থাকবে না। একইসঙ্গে ভোগান্তি কমিয়ে আনতে প্রকৃত উপকারভোগীদের তালিকা সংগ্রহ করে কার্ডের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম চালানো হবে।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক অপরাধের বিচার দ্রুত করতে ২২টি ট্রাইব্যুনাল গঠন
কারখানায় হাতে-কলমে শেখাচ্ছে বাপা, প্রশিক্ষণ ছড়িয়েছে দেশজুড়ে
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা