কবিতা

দুর্বিপাকের শেষে

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ২১ এপ্রিল ২০২০, ১৭:০০
অ- অ+

ঝঞ্ঝা যতোই ভাঙছে শ্যেনের ডানা

তবু সে আকাশে সদর্পে উড্ডীন,

যতোবারই যতো বালাই দিয়েছে হানা

আখেরে গুটালো সংকট-সঙ্গিন।

বিপর্যয়ের ক্ষীণ আকালিক আয়ু

মানব মুলুকে নিলাজ ছিন্নমূল,

তার মাঝে নেই তার নিজ প্রাণবায়ু

মানুষের ঘায়ে সমূলে সে নির্মূল।

কালের কলস ঢালছে স্মৃতির জল

হারানো স্বজন রেখে গেছে পদরেখা,

শোকের অশ্রু ঝরিয়ে অনর্গল

কালান্তে হবে তাদের কাব্য লেখা।

জানি একদিন কেটে যাবে দুর্যোগ

মারী-মড়কের ভেঙ্গে যাবে বিষদাঁত,

সংগনিরোধে দিন যাপনের দুর্ভোগ

এই দৈত্যকে দিবে অভিসম্পাত।

দেখা হবে কোনো পাখিডাকা ফাল্গুনে

কেটে যাবে সব বিচ্ছেদ ব্যাকুলতা,

মরু সাহারার সবুজ মরুদ্যানে

মিলনে মিলনে মমতার উষ্ণতা।

দেখা হবে কোনো মুখরিত জনস্রোতে

জনসমাগমে করতালি হিল্লোলে,

একাকার হয়ে মহামিলনের ব্রতে

চোখে চোখ রেখে বাকহীন বিহ্বলে।

সৃষ্টি-লয়ের বৃত্তবন্দি ডোর

মহাকাল তাতে খেয়ালের ছক আঁকে,

প্রগতির পথে বিঘ্ন যতোই ঘোর

মানুষই বিজয়ী দৈব-দুর্বপাকে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী
ছাল নাই বিশেষ প্রাণীর, ছাল বদলে দিলে সে বাঘ হয় না!
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বছরের শেষ চার মাসে ৬ ছুটি, কোন মাসে কতদিন জানুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা