ভেজাল গুড় তৈরির সময় আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ মে ২০২০, ১৫:৪২
অ- অ+

মৌলভীবাজারে রাসায়নিক মিশিয়ে ভেজাল গুড় তৈরি করার সময় হাতেনাতে দুই যুবককে আটক করেছে গোয়েন্দ পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে মোকামবাজার এলাকায় লন্ডন প্রবাসি মজনু মিয়ার বাড়ি থেকে আটক করা হয় তাদের।

আটক হওয়া দুই যুবকের বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়ায়।তাদের এক জনের নাম মামুন মিয়া (২৫), অন্যজনের নাম জুয়েল মিয়া (২০)।

মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের ওসি বিনয় ভূষন রায় জানান, তারা দীর্ঘদিন যাবত ভেজাল গুড় বানিয়ে জেলার বিভিন্ন উপজেলার বাজারগুলোতে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

তাদের আটকের সময় তৈরি করা গুড়, চিনি, ময়দা, বিভিন্ন ধরনের রং ও ভেজাল রাসায়নিক দ্রব্য জব্দ করা হয়।

ঢাকাটাইমস/০৫/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক
২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম
২০০ বছরের পুরোনো ফৌজদারি আইন নিয়ে গবেষণা, পিএইচডি পেলেন বিচারক তাজুল ইসলাম
দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ