মধ্যরাতে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল শতাধিক ঘর

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২০, ০৯:০৯
অ- অ+
ছবি সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে শতাধিক বাড়িঘর পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মী মো. জলিল জানান, মধ্যরাতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মী ও রোহিঙ্গাদের সম্মিলিত চেষ্টায় রাত সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে শতাধিক বাড়ি ও এনজিও পরিচালিত কিছু স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ মো. ওবায়দুল্লাহ।

কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

ঢাকাটাইমস/১৭মে/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় নিখোঁজ স্কুল শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার, গণপিটুনিকে নারী নিহত
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার রিফাত শামীম বরখাস্ত
আমরা একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো: প্রধানমন্ত্রী
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নয়: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা