করোনা গোপন করে বিয়ে, নববধূর কারণে কোয়ারেন্টাইনে ৩২

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ১২:১০
অ- অ+

করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ লুকিয়ে বিয়ে পিঁড়িতে বসেন এক তরুণী। বিয়ের পরই তার শরীরে কোভিড-১৯ এর উপসর্গ খুব দ্রুতই প্রকাশ পায়। পরে পরীক্ষায় নববধূর শরীরের ভাইরাসটি মিললে শ্বশুরবাড়ির সংস্পর্শে আসা ৩২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালের জাটখেড়ি এলাকায়। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের জানিয়েছে, ২৫ বছরের ওই তরুণী কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। জ্বরের সঙ্গে সর্দি-কাশিও ছিল তার। সামনে বিয়ে থাকায় অ্যান্টিভাইরাল ওষুধ খেয়ে করোনাভাইরাসের উপসর্গগুলো দমিয়ে রাখেন তিনি। বিয়ের তিনদিন পর শ্বশুরবাড়িতে গিয়ে অসুস্থতা বাড়তে থাকে। পরে নববধূর নমুনা সংগ্রহ করে করোনাভাইরাসের পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।

বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল পজিটিভ এলে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যান স্বাস্থ্যকর্মীরা। একই সঙ্গে তার সংস্পর্শে আসা ৩২ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

ঢাকা টাইমস/২৩মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি
মিয়ানমারে ফেরার আকুতি, বিশ্বকে ১০ মিনিটের বার্তা রোহিঙ্গাদের
শাহবাগে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
রাজনীতিতে ত্যাগীরা শ্রমিকের মতো, সুবিধা ভোগ করে এসি রুমে বসে টিভি দেখা সুবিধাবাদীরা: নয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা