রাত জেগে সড়কে সেহরির খাবার বিতরণ যুবকের

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২০, ২১:৫৪
অ- অ+

ভৈরবে রাত জেগে রোজদারদের সেহরির খাবার তুলে দিচ্ছেন যুবক সালমান আনোয়ার মোহাম্মদ। তিনি তার নিজস্ব অর্থায়নে শনিবার ভোর রাতে ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ সড়কে বিভিন্ন যানবাহনে রোজদার যাত্রী ও চালকদের খাবার তুলে দেন।

পবিত্র মাহে রমজান শেষেই কাঙ্ক্ষিত ঈদে শিকড়ের টানে বাড়ি ফেরা নিয়ে শুরু হয় ধুম। নিজস্ব কর্মস্থল থেকে আপন নীড়ে ফিরে যায় মানুষ। রাত-দিন পরোয়া না করেই নিজ নিজ গন্তব্যে ফিরছেন। যদিও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাস চলাচল না থাকা সত্ত্বেও ট্রাক, প্রাইভেটকারে করেই ছুটছে মানুষ।

করোনারভাইরাসের প্রাদুর্ভাবে হোটেল-রেস্টুরেন্ট বন্ধ থাকায় এবং নিজেদের সঙ্গে অনেকেরই সেহরির ব্যবস্থা না থাকায় রোজাদারদের অনেককে না খেয়েই রোজা রাখতে হচ্ছে। এসব চিন্তা করেই ভৈরবের সালমান আনোয়ার নিজ উদ্যোগে স্থানীয় রক্তসৈনিক নামে সংগঠনের কর্মীদের সহযোগিতায় এসব লোকদের হাতে খাবার তুলে দেন।

সালমান আনোয়ার মুহাম্মাদ জানান, কিছুদিন আগে নিজ প্রয়োজনে সেহরির সময়ে দুর্জয় মোড়ে গেলে দেখতে পাই দূরের অনেকেই ভৈরব অতিক্রম করছেন এবং রোজাদারদের সেহরি খাবারের কোনো সুযোগ পাচ্ছেন না। এই অবস্থা দেখে আমি নিজের সামর্থ অনুযায়ী ৫০ জন রোজদার ব্যক্তির হাতে খাবার তুলে দিতে পারছি।

(ঢাকাটাইমস/২৩মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার