মমতার দপ্তরে করোনার থাবা

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ জুন ২০২০, ০৯:০৪
অ- অ+

ভারতে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর নবান্নেও হানা দিয়েছে এই করোনা।

জানা গিয়েছে, নবান্নে দুই কর্তার গাড়িচালকের করোনা পজিটিভ ধরা পড়েছে। নবান্নে মুখ্যমন্ত্রী দপ্তরের সেক্রেটারি গৌতম সান্যালের গাড়িচালক করোনা আক্রান্ত।

সেই সঙ্গে মুখ্যমন্ত্রী দপ্তরে্র সৌম্য হালদার ও তার গাড়িচালকও করোনায় আক্রান্ত।

মারণ এই ভাইরাস কাউকেই ছাড়ছে না। শেষমেশ করোনা তার থাবা বসালো নবান্নে।

কেন্দ্রের নির্দেশ মতোই সোমবার থেকে আগের ছন্দে ফিরেছে ভারতের বেশ কতগুলো এলাকা। তবে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকায় উদ্বেগে ফেলেছে দেশটিকে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত ভারতে ছয় হাজার ৭৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা পেরিয়েছে দুই লাখ।

(ঢাকাটাইমস/০৫জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা 
প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী
ঢাকার গণপরিবহনে মনোরেল, শুরু হচ্ছে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা