এরাই নাকি ভবিষ্যতের শাহরুখ-কাজল!

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৪ জুন ২০২০, ১০:২০| আপডেট : ১৪ জুন ২০২০, ১০:৪৮
অ- অ+

বলিউডে অনেক জুটি পুরনো রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়েছে। কিন্তু আজ পর্যন্ত কেউ ছুঁতে পারেননি শাহরুখ খান-কাজলের কেমিস্ট্রি। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়-এর মতো অসামান্য জনপ্রিয় ছবির এই জুটির রসায়ন দেখার জন্য দর্শকরা অপেক্ষা করে থাকেন।

রোহিত শেট্টির ছবি ‘দিলওয়ালে’-তেও সেই পুরনো শাহরুখ-কাজলের কেমিস্ট্রি দেখতে পেয়েছিলেন দর্শক। কিন্তু শাহরুখ-কাজলের মতো এমন আর কোন জুটি রয়েছে, যাঁদের রসায়ন দেখতে বছরের পর বছর মুম্বাইয়ের মারাঠা মন্দিরে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ দেখতে যাবেন দর্শক? কোন জুটি শাহরুখ-কাজলের বিকল্প?

অনেক ফ্যানই বলছেন, হতে পারে দীপিকা পাড়ুকোন-রণবীর কাপুর কিংবা দীপিকা পাডুকোন-রণবীর সিং। আবার অনেকের মত আলিয়া ভাট-সিদ্ধার্থ মালহোত্রা।

কিন্তু স্বয়ং শাহরুখ খান বলছেন অন্য কথা। তার মতে, ছোট ছেলে আব্রাম ও অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যাই সেই জুটি হয়ে উঠতে পারে। ওরা হয়ে উঠতে পারে ভবিষ্যতের শাহরুখ-কাজল। পাশাপাশি তিনি এও বলেছেন, যদিও আরাধ্যার থেকে আব্রাম ছোট। কিন্তু প্রেম কি আর বয়স দেখে হয়!

কিং খানের এ কথা শাহেনশার কানে পৌঁছায় এক ছবির প্রচার অনুষ্ঠানে। সেখানে তাকে প্রশ্ন করা হয় বিষয়টি নিয়ে। যদিও বিগ বি একমত হতে পারেননি বাদশার সঙ্গে। তার পরেও তার আশীবার্ণী, শাহরুখের কথাই যেন সত্যি হয়।

ঢাকাটাইমস/১৪জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তাকে নিয়ে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি যুবদল নেতা নাজির হাসানের
ধানমন্ডিতে চোরাচালানের ৮৯ লাখ টাকার স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২
মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, জানুন কবে- কোথায়?
ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের বাজারে অভিযান, ৪৬৪ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা