স্টোকসের প্রশংসায় শচীন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২০, ০৯:৩৭
অ- অ+

ইংল্যান্ডের নবনির্বাচিত অধিনায়ক বেন স্টোকসে পূর্ণ আস্থা রয়েছে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। আরেক ব্যাটসম্যান ব্রায়ান লারার সঙ্গে একটি অনুষ্ঠানে আলাপচারিতায় শচীন বুধবার থেকে শুরু হওয়া ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট এবং ক্রিকেটের প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন। সেখানে লারাই তাকে প্রশ্ন করেন স্টোকস নিয়ে।

লারার প্রশ্নের জবাবে শচীন বলেন, ‘স্টোকস এমন একজন ক্রিকেটার, যে সামনে থেকে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে। ওর মধ্যে সেই গুণ আমরা অনেক বার দেখেছি।’

যোগ করেন, ‘স্টোকস আগ্রাসী ক্রিকেটার। ইতিবাচক ভঙ্গি রয়েছে। যেটুকু রক্ষণাত্মক হতে হয়, সেটা দলের জন্য। আমি সব সময় বিশ্বাস করি, নিয়ন্ত্রিত আগ্রাসনই ঠিক পথ।’

নিজের ক্রিকেটজীবনে খুব হইচই করে আগ্রাসন দেখানোয় বিশ্বাসী ছিলেন না শচীন। সেঞ্চুরি পূর্ণ করেও খুব নিয়ন্ত্রিত উচ্ছ্বাস প্রদর্শন দেখা যেতে তার থেকে। স্টোকসের আগ্রাসন পছন্দ শচীনের। বলছেন, ‘আমি যতটুকু দেখেছি, ওর আগ্রাসনের মধ্যেও একটা নিয়ন্ত্রিত ভাব রয়েছে। সেটা ভাল দিক।’

১১৭ দিন পরে বুধবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরল সাউদাম্পটনে। সন্তানের জন্মের কারণে স্ত্রীর পাশে থাকবেন বলে এই টেস্টে খেলছেন না জো রুট। তার জায়গায় অধিনায়ক বাছা হয়েছে স্টোকসকে। তবে প্রতিদ্বন্দ্বী অধিনায়ক জেসন হোল্ডারও অলরাউন্ডার এবং তার প্রশংসাও শোনা যায় শচীনের মুখে। একশোটি সেঞ্চুরির মালিক বলেন, ‘জেসন হোল্ডার খুবই ভাল অলরাউন্ডার। কিন্তু ওর প্রাপ্য স্বীকৃতিটা পায় না। বোলিংয়ে তো অবদান রাখেই, ব্যাট হাতেও দলের প্রয়োজনে ৫০-৫৫ রানের ইনিংস খেলে দেয়।’

স্টোকসকে নিয়ে তিনি আরও বলেন, ‘যেখানে ও ছিল আর এখন যেখানে পৌঁছেছে, এই যাত্রাটাই প্রমাণ করে ও কতটা মানসিক ভাবে শক্তিশালী।’ এমনও বলেন যে, ‘ফিরে তাকিয়ে হয়তো অনেকেই বলবে, ইয়ান বোথাম, অ্যান্ড্রু ফ্লিনটফ, বেন স্টোকস— এরাই ইংল্যান্ডের হয়ে খেলা সব চেয়ে ভাল অলরাউন্ডার।’

এ দিনই মুম্বাইয়ের একটি হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার সুবিধার্থে প্লাজমা ডোনেশন সেন্টারের উদ্বোধনও করেন শচীন। দেশের করোনা আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র সব চেয়ে উপরে রয়েছে।

(ঢাকাটাইমস/০৯ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে সাবেক কাউন্সিলর রাজীবের সহযোগী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
অপরাধ নিয়ন্ত্রণ ও দুর্গাপূজার নিরাপত্তায় জামালপুর পুলিশকে ডিআইজির নির্দেশনা
অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড