সোহরাওয়ার্দী হাসপাতাল ল্যাবে সুরক্ষা সামগ্রী দিল এফডিএসআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ১৭:২৯| আপডেট : ১৪ জুলাই ২০২০, ২০:৪৯
অ- অ+

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সম্মুখসারির যোদ্ধা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মলিকুলার ল্যাবে নিয়োজিতদের এনআইওএসএইচ অনুমোদিত ১০০টি এন-৯৫ মাস্ক উপহার দিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিজ (এফডিএসআর)।

মঙ্গলবার দুপুরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. এবিএম মাকসুদুল আলমের হাতে মাস্ক হস্তান্তর করেন এফডিএসআর’র যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. ফরহাদ মনজুর ও সমাজ কল্যাণ সম্পাদক ডা. সোহেল মাহমুদ।

এফডিএসআর জানায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কর্মরত ডা শারমিন সোহেলী ও ব্রুনেইতে কর্মরত এনেস্থেশিওলজিস্ট ডা. এ বি এম কামরুল হাসানের আর্থিক সহায়তায় এই সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে।

এছাড়া করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন স্থানে কর্মরত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য এফডিএসআর সার্টিফাইড পিপিই বিতরণ করে আসছে।

সুরক্ষা সামগ্রী হস্তান্তরকালে অন্যদের মধ্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শাহাদাত হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাহিদুর রহমান, প্রভাষক ডা. দিলরুবা, ডা. সাবিহা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪এপ্রিল/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা