ধারাবাহিক ম্যাচ উইনার ধোনি: আকমল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ০৯:৫৯
অ- অ+

ধারাবাহিক ভাবে ম্যাচ জেতানো ইনিংস খেলে যাওয়ার জন্য বাকিদের থেকে আলাদা মহেন্দ্র সিংহ ধোনি। পাকিস্তানের উইকেট কিপার কামরান আকমল এভাবেই ধোনির প্রশংসা করলেন।

২০০৫-০৭ সালের মধ্যে ধোনির বিরুদ্ধে অনেকগুলো ম্যাচ খেলেছেন আকমল। সেই সময়ে দু’জনেই আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছেন। খুব কাছ থেকে ধোনিকে দেখেছেন পাক উইকেট কিপার। আকমল তাই বলছেন, ‘ওয়ানডে ক্যারিয়ারে পঞ্চাশের বেশি গড় এবং ম্যাচ জেতানো ইনিংস ধারাবাহিক ভাবে খেলে যাওয়া খুবই কঠিন। আর এই কঠিন কাজটাই করে এসেছে ধোনি।’ সেই কারণেই ধো‌নিকে এগিয়ে রাখছেন কামরান আকমল।

পাকিস্তানের হয়ে ৫৩টি টেস্ট ম্যাচ, ১৫৭টি ওয়ানডে ও ৫৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন আকমল। এহেন পাক ক্রিকেটার একটা সিরিজের উল্লেখ করেছেন, যেখানে ধোনি একাই পাকিস্তানের থেকে সিরিজ ছিনিয়ে নিয়েছিলেন। আকমল বলছেন, ‘ধোনির দাপটে পাকিস্তানের হাত থেকে ওয়ানডে সিরিজ একাই ছিনিয়ে নিয়েছিল ভারত। সিরিজের শুরু যে ভাবে করেছিল, সেই একই পারফরম্যান্স ধরে রেখেছিল গোটা সিরিজ জুড়েই।’

২০০৬ সালে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত সেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ধোনির ব্যাট থেকে এসেছিল ৬৮, অপরাজিত ৭২, অপরাজিত ২ এবং অপরাজিত ৭৭ রানের ইনিংস। দ্বিতীয় ওয়ানডে-তে ব্যাট করেননি ধোনি। তৃতীয় ওয়ানডে ম্যাচে বিধ্বংসী ধোনি ৪৬ বলে ৭২ রানের ইনিংস খেলেন। আর সেই ইনিংসের জন্য ৪৭.৪ ওভারে ২৮৯ রান তাড়া করে ম্যাচ জিতে যায় ভারত।

অধিনায়ক ধোনির সাফল্যে উচ্ছ্বসিত আকমল। তিনি বলছেন, ‘টি টোয়েন্টি, ওয়ানডে, আইপিএল ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে অধিনায়ক ধোনি। বিশ্ব ক্রিকেটে ধোনির মতো ক্রিকেটার খুবই কম আছে।’

(ঢাকাটাইমস/১৯ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন
 ‘পানিতে ডুবে মৃত্যু’র নাটক ফাঁস, মায়ের হত্যায় ছেলেসহ ৩ জনের যাবজ্জীবন
টঙ্গী-কালীগঞ্জ সড়কে ময়লার ভাগাড়, ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ
দেশের ৮ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা