২৬ বছর পর ক্যারিবীয় পেসারের ২০০ উইকেট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ জুলাই ২০২০, ০৯:৪২
অ- অ+

ওয়েস্ট ইন্ডিজের নবম বোলার হিসেবে টেস্টে ক্রিকেটে ২০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন কেমার রোচ। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চলমান সিরিজের তৃতীয় টেস্টে গতকাল (শনিবার) এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ফলে ২৬ বছরের অপেক্ষার পালা শেষ করলেন রোচ।

সর্বশেষ ১৯৯৪ সালে ওয়েস্ট ইন্ডিজ পেসার কিংবদন্তি কার্টলি অ্যামব্রোস টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন। এই ইংল্যান্ডের বিপক্ষেই সে বছর ২০ মার্চ ক্যারিবীয় অষ্টম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে উইকেটের ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার ২৬ বছর পর আবার সেই রেকর্ড গড়লেন রোচ।

শনিবার ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭২ রানে ৪ উইকেট নেন রোচ। ফলে ৫৯ টেস্টের ১০৫ ইনিংসে রোচের শিকার সংখ্যা এখন ২০১।

এই সিরিজের আগে রোচের টেস্ট পরিসংখ্যান ছিল, ৫৬ ম্যাচে ১৯৩ উইকেট। তাই ২০০ উইকেট শিকারের মাইলফলক থেকে ৭ উইকেট দূরে ছিলেন তিনি।

সিরিজের প্রথম টেস্টে উইকেটশূন্য থাকলেও, দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন রোচ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। ১৩২ ম্যাচে ৫১৯ উইকেট শিকার করেছেন ওয়ালশ।

(ঢাকাটাইমস/২৬ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মালয়েশিয়ার শ্রমবাজার চালু হচ্ছে, আগস্টেই যাচ্ছে প্রথম ব্যাচ
এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ চাইল ‘ককরোচ’
ডেভিড ইমনের কাছে ভারতীয় আধার কার্ড উদ্ধার, নাম লেখা ‘আজহার খান’
প্রশাসন ক্যাডারের বাইরে এবার স্পারসোর চেয়ারম্যান অ্যারোস্পেস বিশেষজ্ঞ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা