বগুড়ায় শিশু একাডেমির পরিচালনা কমিটিতে কালাম আজাদ

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৩
অ- অ+

বগুড়ায় বাংলাদেশ শিশু একাডেমির জেলা শাখার পরিচালনা কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি এবং পুলিশ সুপারকে সহসভাপতি করা হয়েছে। কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে।

বাংলাদেশ শিশু একাডেমির বগুড়া জেলা কার্যালয়ের ২৮ সেপ্টেম্বরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা এবং বাংলাদেশ শিশু একাডেমির বোর্ড অব ম্যানেজমেন্ট সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলা শাখার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি করা হয়েছে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানকে। সহসভাপতি করা হয়েছে পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলা প্রশাসককে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা ক্রীড়া কর্মকর্তা, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক এবং বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ ছাড়া মনোনীত সদস্য হিসেবে রয়েছেন নাজমা আক্তার , আবুল কালাম আজাদ ও এডভোকেট পলাশ সরকার। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটি শিশুদের শিক্ষা, সংস্কৃতি, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে বাংলাদেশ শিশু একাডেমির বগুড়া জেলা শাখার কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবে।

(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেপ্তার
শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
আত্মসমর্পণ করে জামিনের মেয়াদ বাড়ালেন তানজিন তিশা
‘সন্তানেরা প্রতিদিন জানতে চায়, বাবা কবে ফিরবে’, সেলিম প্রধানকে নিয়ে রুশ স্ত্রীর মানবিক আবেদন