অভিমান ভেঙে ফের একসঙ্গে তারা

দীর্ঘ দশ বছর পর আবারও ফ্রেম বন্দি হলেন জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী, শামীম জামান, আ খ ম হাসান, শাহনাজ খুশি ও বৃন্দাবন দাস। মাঝে বিগত কয়েক বছর চলছিল তাদের অভিমান।
সম্প্রতি খুশির ঈদ তাঁদের অভিমান ভেঙে দিল। সর্বশেষ দর্শকপ্রিয় ‘হাড়কিপ্টা’ নাটকে এক সাথে দেখা গিয়েছিল তাঁদের। সম্প্রতি শুরু হয়েছে ঈদ ধারাবাহিক ‘টাম কাড’-এর শুটিং। এ ধারাবাহিকের মাধ্যমে তাঁদের অভিমান ভাঙালো।

এ প্রসঙ্গে শামীম জামান বলেন, এক সাথে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। ছোট সেই ভুলটি আমাদের এক দশক আলাদা করে রাখে। এক জন অন্য জনের মুখ দেখা ও কথা বলা পর্যন্ত বন্ধ ছিল। সাত মাস আগে সিদ্ধান্ত নিই, মান-অভিমান পুষে রাখলে চলে না।
আমাদের এই টিমের মধ্যে বোঝাপড়াটা ভালো ছিল। সেটা ফিরিয়ে আনতে সবার সঙ্গে আবার যোগাযোগ করি। অতঃপর এনটিভির জন্য নির্মিত এ ধারাবাহিকের মাধ্যমে অভিমানের অবসান হলো। ফের একত্রে ফ্রেম বন্দি হয়ে বেশ আনন্দ লাগছে। বৃন্দাবন দাসের লেখা ‘টাম কাড’ নাটকটি ঈদে এনটিভিতে প্রচার করা হবে।
ঢাকাটাইমস/২৬জুলাই/এলএম/এসকেএস
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































