সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হকের স্ত্রী আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ০৮:৪০| আপডেট : ১৩ আগস্ট ২০২০, ০৮:৫৭
অ- অ+

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকের স্ত্রী ইলা হক মারা গেছেন।

বুধবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডা. আ ফ ম রুহুল হক। স্ট্যাটাসে তিনি স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, ইলা হক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার কালীগঞ্জের নলতায় তার জানাজা অনুষ্ঠিত হবে।

ঢাকাটাইমস/১৩আগস্ট/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ
পূবাইলে হানি ট্র্যাপের ফাঁদে জিম্মি করে লুটপাট, গ্রেপ্তার ১
সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে আসবে পরিবর্তন, সৃষ্টি হবে কর্মসংস্থান: প্রতিমন্ত্রী টুকু
Why Bangladesh Must Put Agriculture at the Heart of Economic Transformation