ঢাকায় জুতা বানানোর কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫১| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৫:১১
অ- অ+
ফাইল ছবি

রাজধানীর শাহবাগের আনন্দবাজার এলাকায় একটি জুতা তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে বিদ্যুৎস্পৃষ্টে আহত হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী ফারুক হোসেন জানান, আনন্দবাজার জুতা তৈরির কারখানাতে বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন হৃদয়। অচেতন অবস্থায় দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হৃদয়ের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার রসুলপুর গ্রামে। তার বাবার নাম খোরশেদ হোসেন। বর্তমানে সে ওই কারখানাতে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
অবসরের দিনে গ্রেড-১ পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচংয়ে ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে
এক মাসে গ্রেপ্তার ২৮৪৪, অপরাধ দমনে ডিএমপির বিশেষ অভিযানের চিত্র তুলে ধরলেন কমিশনার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা