৭ই মার্চ : মুক্তির মহাকাব্য

ড. মো. আনোয়ার হোসেন
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২৬, ০৯:৪১| আপডেট : ০৭ মার্চ ২০২৬, ১০:০৯
অ- অ+

তপ্ত রোদে রেসকোর্সের মাঠ,

জনসমুদ্রে তখন উত্তাল ঢেউ;

একটি কণ্ঠস্বর, আঠারো মিনিট-

থমকে গিয়েছিল বিশ্বের কেউ।

.

শব্দচয়নে ছিল উদ্দীপক বারুদ,

অঙ্গভঙ্গিতে অটল হিমালয়;

কণ্ঠস্বরের ওঠানামা যেন-

পরাজয় মেনে না নেওয়ার প্রত্যয়।

.

ইতিহাসের ধারাবাহিকতায় এক অমর দলিল,

যুক্তি আর তথ্যে সাজানো সমর;

সংশয় নিরসন করে নেতার ডাক-

বাঙালির মনে আজো যা অমর।

.

গণপ্রতিক্রিয়ায় ফেটে পড়ে জনপদ,

সহমর্মিতায় একাকার দুঃখী মানুষ;

সামাজিক সংহতির অমোঘ ট্রিগার-

উড়িয়ে দিল পরাধীনতার ফানুস।

.

কৌশলগত ভারসাম্য আর মনস্তাত্ত্বিক যুদ্ধ,

বিশ্বাস বুনে দিল প্রতিটি প্রাণে;

জনমানুষের সহজ ভাষায়-

স্বাধীনতা এলো বজ্রনির্ঘোষ গানে।

.

আবেগের জোয়ারে দিকনির্দেশনামূলক গঠন,

জাতীয়তাবাদী চেতনার অনন্য বহিঃপ্রকাশ;

একটি ভাষণেই রচিত হলো-

মুক্ত বাংলার নতুন নীল আকাশ।

.

কালজয়ী প্রভাবে কাঁপছে বিশ্ব,

ইউনেস্কোর স্বীকৃতিতে অনন্য সম্মান;

"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"

লেখক : কথা সাহিত্যিক, প্রাবন্ধিক ও প্রেসিডেন্ট আন্তর্জাতিক মাদক বিরোধী সংগঠন -ফ্রিডম ইন্টারন্যাশনাল অ্যান্টি অ্যালকোহল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী