এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬
অ- অ+

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠির কাঁঠালিয়ায় মানববন্ধন হয়েছে। বুধবার সকাল ১০টায় কাঁঠালিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সামাজিক সংগঠন ‘দুরন্ত ফাউন্ডেশন’র উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়।

এসময় সংগঠনটির সদস্যরা চোখে কালো কাপড় বেধে ধর্ষণের প্রতিবাদ জানায়। এছাড়াও প্রতিবাদমূলক নানান প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি, দ্রুত বিচার সম্পন্ন ও রায় কার্যকরের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- সাদিয়া জাহান মনি, সোয়েবুজ্জামান তিতাস, তাসনিম আহম্মেদ তুর্জ।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা দেশে বাস-ট্রেন-স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৩৮৬
নাশকতার পরিকল্পনার অভিযোগে ডিবির অভিযানে সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
মানবিকতাই মানুষের শ্রেষ্ঠত্বের নিয়ামক
হরমুজে মাইনের আঘাতে তেলের ট্যাংকারে আগুন, ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করল ইরান