নেত্রকোনায় শ্বশুরবাড়ি থেকে ঘরজামাইয়ের লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২০, ০৯:৪৮
অ- অ+

দুলন খান (৩০) নামে এক যুবকের লাশ তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের মঙ্গলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় বৃহস্পতিবার রাতে দুলন খানের লাশ উদ্ধার করা হয়। তিনি পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামের ছিদ্দিক খানের ছেলে।

পুলিশ জানায়, দুলন খান দীর্ঘ দিন ধরে উপজেলা সদরে তার শ্বশুর মৃত নূরুল ইসলামের বাড়িতে বসবাস করতেন।

বৃহস্পতিবার রাতে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

দুলন খানের ছোট ভাই রানা খান বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাকে হত্যা করা হয়েছে। আমরা এই বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

ঢাকাটাইমস/৯অক্টোবর/কেআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি বিনিয়োগের আস্থা তৈরির প্রসঙ্গে নাফিজ সরাফাত
কারাতে ফেডারেশনের অ্যাডহক কমিটিতে নতুন দায়িত্বে জোবায়ের ইসলাম ভূঁইয়া
অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে: শামা ওবায়েদ 
তুলা উৎপাদন বাড়াতে সরকার কাজ করছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা