ঝিনাইদহে ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০
অ- অ+

ঝিনাইদহের ডেফলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ২শ ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে এই চারা বিতরণ করা হয়। দেশের জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা ও প্রাকৃতিক সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে সোমবার সকালে শেল্টার সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী।

আরও উপস্থিত ছিলেন ডেফলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহিনুর আক্তার, সহকারী শিক্ষক রকিবুজ্জামান, আনোয়ার হোসেন, ইউসুফ আলী, সুজন কুমার, হাফিজুর রহমান, শেল্টার সমাজ কল্যাণ সংস্থার শাহীন আলম।

এসময় প্রধান অতিথি আব্দুল হাই সিদ্দিকী ২ শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে আম কাঠাল ও জাম ফলের চারা বিতরণ করেন।

(ঢাকা টাইমস/২১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে তরুণী নিহত, আহত ৬
পলাশ গ্রেপ্তার হতেই ফের চর্চায় অপু বিশ্বাস, কী হয়েছিল শুটিং সেটে?
মতিহার থানা পরিদর্শনে আরএমপি পুলিশ কমিশনার  
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী