বড়লেখায় সাত আলু বিক্রেতার জরিমানা

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০২০, ১৪:৪২
অ- অ+

মৌলভীবাজারের বড়লেখায় সাত আলু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু বিক্রি করা, মূল্য তালিকা না থাকা ও পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তাদের এ জরিমানা হয়।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান এই আদালত পরিচালনা করেন।

তিনি জানান, বড়লেখা পৌর শহরে বেশি দামে আলু বিক্রি করার কারনে ও মূল্য তালিকা না থাকায় সাত মামলায় মোট ২২,০০০ টাকা জরিমানা করা হয়েছে। যারা সাধারণ জনগণের কাছে বেশি দামে আলু বিক্রয় করবে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বাজারগুলো মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামায়াত নেতা আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর
আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন, মামলা প্রত্যাহার করুন: জামায়াত আমির
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র শান্তি: স্থানীয় সরকার মন্ত্রী