ডিএসসিসি ঢাকেশ্বরীসহ সব মন্দিরের উন্নয়নে কাজ করে যাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২০, ১৭:০৮
অ- অ+

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ সব মন্দিরের উন্নয়নে কাজ করে যাবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার দুপুরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন।

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ দেশের সকল মন্দিরের উন্নয়নে সজাগ থেকে কাজ করে চলেছেন। তারই দেখানো পথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অতীতেও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়ন অংশীদার ছিল, বর্তমানেও আমরা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উন্নয়ন কার্যক্রমে নানাভাবে অংশীদার, আগামীতেও ঢাকেশ্বরী মন্দিরসহ দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সকল মন্দিরের উন্নয়ন অংশীদার হিসেবে পাশে থাকব।‘

বাংলাদেশ অসাম্প্রদায়িকতার অনন্য উদাহরণ উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘আমরা সকল ধর্ম-বর্ণের মানুষকে নিয়ে একটি আধুনিক ও উন্নত ঢাকা মহানগরী বিনির্মাণে বদ্ধপরিকর। এই নগরী সবার, এই নগরীর উন্নয়নে সকলে এগিয়ে আসবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।‘

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ এবং হিন্দু ধর্মাবলম্বী সবাইকে দূর্গা পূজার শুভেচ্ছা জানান দক্ষিণ সিটি মেয়র।

এ সময় অন্যদের মধ্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মণ্ডল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/২৪অক্টোবর/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
অপ্রতিম-আজমুল হত্যার বিচারের দাবিতে ছাত্র জোটের মশাল মিছিল
বেনাপোল বন্দরে সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী
টাঙ্গাইলে ২০ কোটি টাকার সেতুর ঢালাইয়ে রডের বদলে বাঁশ