উদ্যোক্তা সম্মাননা ২০১৯ পেলেন ১৮ জন

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২০, ১৫:১৫| আপডেট : ২৩ নভেম্বর ২০২০, ১৫:২৮
অ- অ+

শনিবার ঢাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ এবং ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড অন্ট্রপ্রিনিয়রশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ষষ্ঠ বারের মতো তরুণ উদ্যোক্তাদের সম্মানিত করা হয়।

‘চাকরি খুঁজব না, চাকরি দেব’-এর সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন জানান, ২০১৯ সালের কার্যক্রমের ভিত্তিতে মোট ১৮টি উদ্যোগের উদ্যোক্তাদের এবার সম্মাননা প্রদান করা হয়েছে। উদ্যোক্তা সম্মাননা ২০১৯ এর সমন্বয়কারী প্রমি নাহিদ জানিয়েছেন ৩০০ এর বেশি মনোনয়ন থেকে বিচারক মন্ডলী ৮টি নবীন উদ্যোক্তা স্মারক ও ৮ টি উদ্যোক্তা সম্মাননার জন্য নির্বাচিত করেছেন। এছাড়া সৃজনশীল ও পরিশ্রমী উদ্যোক্তা হিসেবে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে দুইটি উদ্যোগকে।

উদ্যোক্তাদের এই মিলন মেলায় সম্মাননা তুলে দিয়েছেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর সাধারণ সম্পাদক মুনির হাসান, লাইটক্যাসেল পার্টনারসের ডিরেক্টর শওকত হোসেন, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অ্যান্ড অন্ট্রপ্রিনিয়রশিপ ডিপার্টমেন্টের চেয়ারম্যান কামরুজ্জামান দিদার প্রমুখ।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজত ও কারাগারে নির্যাতনের অভিযোগ এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীরের
দেশবিরোধী ও চাটুকার রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রকারীদের কোনো ছাড় নয়: রিজভী
সৌদিতে বসছে ৩ দেশের সেনাপ্রধানদের জরুরি বৈঠক
বিকালের মধ্যেই গ্যাসের চাপ স্বাভাবিক পর্যায়ে চলে আসবে: জ্বালানি প্রতিমন্ত্রী