ফোনে ভয়েস আনলক ফিচার আনছে স্যামসাং

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ ডিসেম্বর ২০২০, ১০:৫৬| আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১১:৪০
অ- অ+

বায়োমেট্রিক ভয়েস আনলক ফিচার আনছে স্যামসাং। স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২১ সিরিজে এই ফিচার মিলবে। প্রতিষ্ঠানটি বিক্সবি ভয়েস ব্য়বহার করবে।

গ্যালাক্সি এস ২১ সিরিজে থাকছে আরও বেশ কিছু চমক। রিপোর্ট অনুযায়ী, ওয়ান ইউ আই-এর ভার্সন যুক্ত গ্যালাক্সি এস ২১। বায়োমেট্রিক ভয়েস আনলক ফিচার ব্যবহার করার জন্য থাকবে অপশন। হাই বিক্সবি বললেই খুলে যাবে ফোন। সম্ভবত, আগামী বছর থেকে এই ফিচার ব্য়বহার করা যাবে।

কীভাবে কাজ করবে এই ফিচার?

যখনই আপনি হাই বিক্সবি বলবেন তখনই আপনার নির্দেশ ফোনকে দেবে বিক্সি। প্রাথমিক পর্যায়ে ভয়েস পাসওয়ার্ড তৈরির অপশন দেবে ফোন। যাতে হ্য়ান্ডস ফ্রি পাসওয়ার্ড দেওয়া সেট করা যায়।

তবে এখনই এই ফিচার ব্য়বহার করা যাবে না। জানা গিয়েছে, ওয়ান ইউ আই ৩.১ ভার্সনে এই ফিচার ব্য়বহার করা যাবে। তবে এখনও সব তথ্য প্রকাশ করেনি স্যামসাং।

২০২১ সালের জানুয়ারি মাসে গ্যালাক্সি এস ২১ আনুষ্ঠানিক প্রকাশ হবে। ফেব্রুয়ারি মাস থেকে মিলবে বাজারে। স্ট্যান্ডার্ড, প্লাস, আল্ট্রা এই ৩ মডেলে পাওয়া যাবে নতুন এই ফোন।

(ঢাকাটাইমস/২ডিসেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4