ইউরেনিয়াম উৎপাদন ও মজুদে ইরানে নতুন আইন

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০২০, ১০:৫০| আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১২:১১
অ- অ+

শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ২০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম নিরবচ্ছিন্নভাবে উৎপাদন ও মজুদ রাখতে নতুন আইন পাস করেছে ইরান। এর ফলে এই দেশের জাতীয় আণবিক শক্তি সংস্থার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে বাধ্য থাকবে।

এর ফলে বলা হয়েছে, জাতীয় আণবিক শক্তি সংস্থাকে প্রতিবছর চাহিদা মেটানোর পর ২০ মাত্রার ১২০ কেজি ইউরেনিয়াম দেশে মজুদ করতে হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য হবে না। খবর পার্সটুডের।

এছাড়া বলা হয়েছে, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো যদি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি মেনে না চলে এবং ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানি ও বিদেশ থেকে অর্থ দেশে নিয়ে আসার ক্ষেত্রে যে বাধা ছিল তা দূর না করে তাহলে এই আইন পাসের এক মাসের মধ্যে পরমাণু ক্ষেত্রে স্বেচ্ছাপ্রণোদিত সব প্রটোকল বাস্তবায়ন থেকে সরে আসতে হবে।

এদিন ইরানের আইনপ্রণেতারা দেশবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতীয় স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত আরও একটি বিল পর্যালোচনা করে অনুমোদন দেয়।

ঢাকা টাইমস/০৩ডিসেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার: প্রত্যাশা বনাম প্রাপ্তি
কসবা-আখাউড়াকে মাদকমুক্ত করার ঘোষণা কবীর আহমেদ ভূইয়ার
জিয়াউর রহমানকে স্মরণের সর্বোত্তম উপায় তাঁর আদর্শ অনুসরণ : ড. মঈন খান
আর্জেন্টিনা-ব্রাজিলকে ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা