চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০২০, ২২:৩৪
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জের বিভীষণ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ফারুক ও মোজাম্মেল নামে দুজন বাংলাদেশি আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ভারতে গরু আনার জন্য সীমান্ত পার হন। বৃহস্পতিবার ভোরে গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্তে ওপারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গোলাদিঘি গ্রামের আমজাদ আলীর ছেলে ফারুক(৩০) ও একই উপজেলার জশৈল গ্রামের মৃত আকালুর ছেলে মেজাম্মেল হোসেন(৩৫)।

১৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলাম জানান, গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত পিলার-২১৯/৪৫-আর এর নিকট দিয়ে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাংলাদেশি চোরাকারবারিরা অবৈধভাবে ভারতে ঢুকে। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলার ৪৪ বেলডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুটেল বর্ষণ করলে তারা আহত হন।

আরিফুল ইসলাম জানান, ভারতে গরু আনতে যাওয়ার সময় এ ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনার বিষয় জানতে চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হচ্ছে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ২১ আসামি গ্রেপ্তার, ইয়াবা-গাঁজা ও চাকু উদ্ধার
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার ইউসুফ আলী
তিন জেলায় নতুন ডিসি, গাইবান্ধায় স্থানীয় সরকার মন্ত্রীর পিএস
গুলশানে স্পা সেন্টারে অসামাজিক কর্মকাণ্ড, ৫৩ জন নারী-পুরুষ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা