ট্রেনে কাটা পড়ে ঢাকা কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ ডিসেম্বর ২০২০, ২২:৩৪
অ- অ+

রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে মেজবাহ উদ্দিন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। ট্রেনের ধাক্কায় ওই শিক্ষার্থীর দেহ চার টুকরা হয়ে গেছে।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) অফিসার ইনচার্জ (ওসি) রকিব উল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের অফিসারকে পাঠানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্তের পর জানা যাবে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।

ওসি আরও বলেন, মৃত মেজবাহ ঢাকা কলেজের মাস্টার্সের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বালুরচড় গ্রামের ওয়াদুদ হোসেনের ছেলে। সেন্ট্রাল রোডের একটি বাসায় থাকতেন।

(ঢাকাটাইমস/১২ডিসেম্বর/এআর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা
দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণের শঙ্কা
ভূমধ্যসাগর থেকে ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করেছে মিশর 
বেলুচিস্তান সীমান্তে তালেবান বাহিনীর বড় হামলা প্রতিহত করল পাকিস্তান