সততার ফল

মুহাম্মদ তাজুল ইসলাম
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২১, ২০:৩৮
অ- অ+

নদীর ধারে গাছের আপেল

এক পথিক পেড়ে খেলেন

অনুমতি ছাড়া ভক্ষণ করে

চিন্তায় পড়ে গেলেন।

কি করা যায় কেমনে পাব

গাছের মালিক কে?

খুঁজতে খুঁজতে ঠিকই মিলে

বাগান বাড়ির দিকে।

যেই বলেছি মাফ করে দেন

আপেল ছিড়েছি অনুমতি বিনা

আপনার ক্ষমা বড় প্রয়োজন

না হলে তবে মাফ পাব না।

বাগানের মালিক দেখল ভেবে

এমন ছেলে আজও আছে বুঝি

ভয় পাই যে মহান রবে

পরীক্ষা তোমায় দিতে হবে শোন মাফ পেতে হলে আজি।

বছর খানেক কাজ করা হলো

আপেল খাওয়ার শাস্তি

রাজি হয়ে তখন গোনাহ মাফ হবে

এই ভেবে মিলে স্বস্তি।

বাড়ির মালিক গভীর ধ্যানে

দোয়া করে বার বার

এমন বৎস আজও আছে ধরায়

তার জুড়ি মেলা বড় ভার।

এক বছর পার হয়ে গেল সাজা

এবার চাইছে ছুটি

বাগানের মালিক বললো বাবা পরীক্ষা তোমায় দিতে আরো একটি নয় দুটি।

শেষ পরীক্ষার প্রশ্ন কি হবে

চিন্তায় কপালে ভাঁজ

কন্যার বিয়ে করিতে হইবে

শুনে মাথায় পড়ে বাজ।

দুহিতা তাঁর দেখিতে কুৎসিত

কানা বোবা ও কালা

বাসর ঘরে গিয়ে দেখা যায়

অপরুপ সুন্দরী ও ধলা।

ফিরে এসে তখন জবাব চাহিল

বিয়ে করিনু এমন সুন্দরী কনে

মেয়ের বাবা মুচকি হেসে বলল

দেখেছ যাকে অপ্সরা সে ওটাই আমার মেয়ে।

আপেল চোর না ভুলে খেয়ে ছিল

মালিকের অনুমতি ছাড়াই

অপর মালিকের পরীক্ষা পাশে

চোর হইলো বাগান মালিকের জামাই।

সততার পুরস্কার দুনিয়ার সাথে

পরকালে ও পাবে মুক্তি

চোর বাটপারী দুর্নীতি ছাড়ো

সততাই হোক শক্তি।

কবি ও লেখক: মুহাম্মদ তাজুল ইসলাম, কলামিস্ট, আইন বিশ্লেষক ও কবি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে এসে পালাল দুর্বৃত্তরা
পুরান ঢাকার কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট উদ্বোধন
সব সরকারি দপ্তরের জন্য জরুরি নির্দেশনা
অতিরিক্ত বিল নিয়ে কিছু গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: বিদ্যুৎ বিভাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা