চট্টগ্রামের মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাব উদ্দিন আর নেই

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ এপ্রিল ২০২১, ১৬:৪৯
অ- অ+

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন (৭০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)। শুক্রবার সকাল সোয়া ১০টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা রইসুল উদ্দিন সৈকত। তিনি জানান, গত ২৮ মার্চ মো. সাহাব উদ্দিনের করোনা শনাক্ত হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর কিছুটা সুস্থ হলে চিকিৎসকের পরামর্শে বাসায় নিয়ে আসা হয়। সম্প্রতি অক্সিজেন লেভেল কমে যাওয়ায় তাকে আবারও ডেল্টা হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহাব উদ্দিন মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের মরহুম হাফেজ আহমদের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/২৩এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4