গরিবের হক নষ্ট করলে কঠোর ব্যবস্থা: পলক

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২১, ২০:২৫| আপডেট : ০৯ মে ২০২১, ২০:২৮
অ- অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনায় বিশ্বের শতবর্ষের ইতিহাসে যখন পুরো পৃথিবীতে অর্থনীতির স্থবিরতা নেমে এসেছে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বল্প আয়ের মানুষকে মানবিক সহায়তা দেয়া অব্যাহত রেখেছেন। সেই মানবিক সহায়তা বিতরণে গরিবের হক নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রবিবার দুপুরে সিংড়া পৌরসভার ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফের নগদ অর্থ বিতরণকালে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, করোনা দুর্যোগে মানবিক সহায়তা বিতরণে দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষে নির্বাচিত সুবিধাভোগীদের একটি ডিজিটাল কার্ডের কিউআর কোড রিডিংয়ের মাধ্যমে সহায়তা দেয়া হচ্ছে। এতে মানবিক সহায়তা বিতরণে স্বচ্ছতা এসেছে এবং মানুষ দ্রুত সেবা পাচ্ছে।

অনুষ্ঠানে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও এম.এম সামিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকার, উপজেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, সিংড়া উপজেলায় সাড়ে ২৪ হাজার কর্মহীন পরিবারের মাঝে ৪৫০ টাকা করে এক কোটি এক লাখ ২৫ হাজার নগদ টাকা বিতরণ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৯মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা