ডিজে স্কুল খুলতে চান ডিজে পরী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুলাই ২০২১, ১৯:১২
অ- অ+

নাঈমা হোসাইন পরী। ডিজে পরী হিসেবেই বেশ জনপ্রিয় তিনি। ছোটবেলা থেকেই নাচ-গানের প্রতি অনেক আগ্রহ থাকায় বাংলাদেশ শিশু একাডেমি ও বাফা থেকে নাচ-গানের উপর পড়ালেখা শেষ করেন তিনি।

পরীর ডিজে ক্যারিয়ারের এই উন্নতির পেছনে আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। ভারত থেকে ডিজে মিউজিকের উপর তালিম নেন এবং ডিজে মিউজিক বাজানো শুরু করেন ২০১২ সালে। বিভিন্ন অফিসিয়াল করপোরেট প্রোগ্রাম, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট ও বিভিন্ন স্টুডেন্ট প্রোগ্রামে ডিজে মিউজিক বাজিয়ে বেশ প্রশংসা অর্জন করেন তিনি।

তারপর থেকেই তিনি ডিজে পরী হিসেবেই বেশ জনপ্রিয়। অভিনয় চর্চার জন্য পিপলস থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে অভিনয়ের দক্ষতা অর্জন করেন পরী। তার অভিনয় জীবন শুরু হয় রবির বিজ্ঞাপন দিয়ে। পরবর্তীতে বেশ কিছু বিলবোর্ড ও বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন।

এছাড়া এটিএন বাংলা, একুশে টিভি ও বৈশাখী টিভিতে প্রোগ্রাম হোস্ট হিসেবে ছিলেন পরী। তার উপস্থাপনায় বৈশাখী টিভিতে বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান ‘ঘাসফুল’ অনেক জনপ্রিয়তা অর্জন করে। পরী বিশ্বের অনেক দেশে ডিজে মিউজিক বাজিয়ে সুনাম ও প্রশংসা কুড়িয়েছেন। এবার তিনি খুলতে জান ডিজে স্কুল।

এ প্রসঙ্গে পরী বলেন, ‘আমাদের দেশের চেয়ে বিদেশে ডিজে মিউজিক অনেক জনপ্রিয়। খুব সহজে দর্শকের কাছে পৌঁছানো যায়। বাংলাদেশে ডিজে মিউজিককে আরো জনপ্রিয় করার জন্য আমার কিছু কর্ম পরিকল্পনা আছে। স্টুডেন্টরা যেন প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় তার জন্য মিউজিকের উপরে আমি একটা স্কুল খুলতে চাই। যেখান থেকে ছাত্র-ছাত্রীরা সব ধরনের মিউজিকের উপরে ব্যাকরণগতভাবে পড়ালেখা করতে পারবে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারবে।’

‘পাশাপাশি আমি একটা মিউজিক স্টেশন করছি। সেখান থেকে মিউজিকের উপরে প্রডিউস করা হবে, নতুন নতুন গানের অ্যালবাম বের করা হবে। এছাড়া অভিনয়ের প্রতি যেহেতু আমার একটা দুর্বলতা আছে, তাই আমি নাটকেও প্রযোজনা করব এবং আমি নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত হবো। সর্বোপুরি একটা সুন্দর পরিকল্পনা নিয়ে এগুচ্ছি, যোগ করেন পরী।

তিনি মনে করেন, ‘একটি সুন্দর পরিকল্পনাই সব কিছু। আমি মূলত মন দিয়ে কাজ করে যেতে চাই। কাজই আমার ধ্যান-জ্ঞ্যান। সবার ভালোবাসা পেয়ে আজ আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি। সবার ভালোবাসা নিয়ে সামনে আরো এগিয়ে যেতে চাই। সবাইকে সুন্দর সুন্দর কাজ উপহার দিতে চাই। আশা করি সবাই আমার পাশে থাকবেন।’

ঢাকাটাইমস/০৯জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তির বাংলাদেশ গড়তে চান আইজিপি
ধর্মীয় সম্প্রদায়কে রাজনৈতিক ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করা উচিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী